সারাদেশ

নেত্রকোনায় প্লাস্টিকের বস্তা ব্যবহার: রাইস মিল মালিককে জরিমানা

প্রিন্ট
নেত্রকোনায় প্লাস্টিকের বস্তা ব্যবহার: রাইস মিল মালিককে জরিমানা

প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫৬

চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে নেত্রকোনার বারহাট্টায় এক অটো রাইস মিল মালিককে জরিমানা করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার অতিথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, অতিথপুর বাজারের মেসার্স শাওন অটো রাইস মিল-এ সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী মিল মালিক স্বপন মিয়াকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সরকারি নিয়মনীতি মেনে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।