নিহত শিশুটি বিক্রমশ্রী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ভাত খাচ্ছিল। তার মা চিনি আক্তার মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের আড়ার (ধরণা) সঙ্গে ওড়না দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা চিনি আক্তার অভিযোগ করে বলেন, ঘর থেকে নামানোর সময় আমার মেয়ের পরনের পায়জামা খোলা ছিল। আমার অবুঝ শিশুটার সঙ্গে পৈশাচিক কিছু করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠিন বিচার চাই।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মতামত