সারাদেশ

নওগাঁয় নারী উদ্যোক্তাদের প্রসারে ভিএসও বাংলাদেশের মতবিনিময়

প্রিন্ট
নওগাঁয় নারী উদ্যোক্তাদের প্রসারে ভিএসও বাংলাদেশের মতবিনিময়

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ১০:১০

নওগাঁয় নারী উদ্যোক্তাদের দক্ষ করতে ও তাদের উৎপাদিত পণ্য প্রমোট করার লক্ষ্যে প্রমোটিং ন্যাশনাল ভলান্টিয়ার পলিসি এন্ড গ্লোবাল ভলান্টিয়ার স্ট্যান্ডার্ড কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কারিগরি সহায়তায় এবং ভলান্টিয়ার সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নওগাঁর বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বিসিক নওগাঁর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন এবং উন্নয়ন সংস্থা রাণীর নির্বাহী পরিচালক ফজলুল হক খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল।

ভিএসও বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়ে অনলাইন সেশন পরিচালনা করেন ন্যাশনাল ভলান্টিয়ার মো. আবদুল্লাহ। বক্তারা বলেন, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরির মাধ্যমে সমাজের টেকসই পরিবর্তন ও দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটি এসডিজি (ঝউএ) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, ভিএসও এশিয়া ও আফ্রিকার ২৩টি দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।