দৈনিক বরেন্দ্রকণ্ঠের সম্পাদক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি এসএম রায়হান আলম, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডেইলি নিউ এজ প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি আব্দুস সালাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক আরিফুল ইসলাম রনক, আখেরুজ্জামান, স্টাফ রিপোর্টার শিপলু (জিসান), পত্নীতলা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, মাল্টিমিডিয়া প্রতিনিধি নূর আলম, ইসরাফিল ইসলাম এবং বিজ্ঞাপন ম্যানেজার মামুনুর রশীদসহ বিভিন্ন স্তরের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বরেন্দ্রকণ্ঠের ক্রীড়া প্রতিবেদক শাহজামাল। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। পত্রিকার কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
মতামত