র্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে বাহিনীটি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নীম কালী মন্দির সংলগ্ন বালুবাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানে পরেশ চন্দ্র রায়ের (৩৩) বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পরেশ চন্দ্র রায় (৩৩), পিতা: রনজিৎ চন্দ্র রায়, বাড়ি: ভারাডাঙ্গী, থানা: বিরল; মো. সুমন (৩৭), পিতা: মৃত বাবুল হোসেন, বাড়ি: পাটুয়াপাড়া, থানা: কোতয়ালী; এবং মো. নূরে আলম (৪০), পিতা: জাহির উদ্দিন, বাড়ি: কুসুমবি, থানা: কোতয়ালী, জেলা: দিনাজপুর।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
মতামত