সারাদেশ

দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারা মহাসচিবের শোক

প্রিন্ট
দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারা মহাসচিবের শোক

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১:৫০

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা।

শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ওবায়দুর রহমান মৃধা বলেন, দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার প্রয়াণে দেশ একজন দক্ষ ও গুণী শিক্ষাবিদকে হারালো।

উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।