সারাদেশ

লাইসেন্স ও হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল নয়: জয়পুরহাটে জেলা প্রশাসনের সিদ্ধান্ত

প্রিন্ট
লাইসেন্স ও হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল নয়: জয়পুরহাটে জেলা প্রশাসনের সিদ্ধান্ত

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:০৬

সড়ক দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং মোটরসাইকেলের ক্ষেত্রে হেলমেট ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং অনাকাক্সিক্ষত দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ জরুরি। পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।