সারাদেশ

সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রিন্ট
সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:৩০

পাবনার ঐতিহ্যবাহী সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় মীর নজমুল বারী নাহীদকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, অলিউল ইসলাম, আব্দুল হাই, ইসহাক আলী, আরিফুল ইসলাম, খালেকুজ্জামান পান্নু ও তাইজুল ইসলাম।

পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।