পরিবার সূত্রে জানা গেছে, ভোররাতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা গৃহকর্তা হুমায়ুন কবিরের কক্ষে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে ফেলে।
ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতদল ঘর থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়, যার বর্তমান বাজারমূল্য কোটি টাকারও বেশি। ডাকাতি শেষে ফজরের আজানের সময় তারা পালিয়ে যায়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা থানা পুলিশের একটি দল।
তারেক আল মেহেদী জানান, আমরা সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছি। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব প্রকাশ করা হচ্ছে না। আশা করছি দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মতামত