সারাদেশ

তিন দিনের সফরে আগামীকাল লালমোহন আসছেন স্পিকার মেজর হাফিজ

প্রিন্ট
তিন দিনের সফরে আগামীকাল লালমোহন আসছেন স্পিকার মেজর হাফিজ

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, রাত ৯:৪৪

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিন দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসছেন। স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় এটিই তার প্রথম সফর।

স্পিকারের আগমনকে কেন্দ্র করে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এই আসন থেকে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সফরকে ঘিরে গোটা এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।