সারাদেশ

ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

প্রিন্ট
ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশিত : ১০ জুন ২০২৬, রাত ১০:২৯

ফতুল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মজিবর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় ফতুল্লার উকিল বাড়ি সাউথ কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক মো. মজিবর খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের হাবিবুল্লাহর ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার শাহজাহান রোলিং উকিল বাড়ি এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃদ্ধ শিশুটিকে রাস্তার পাশে এক গলির ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।  ঘটনার সময় এলাকাবাসী আসামিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ফতুল্লা থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, প্রথমে জনতা তাকে আটক করেছিল, পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।