সোমবার (১৫ জুন) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক তাঁর হাতে এই শ্রেষ্ঠত্বের সনদপত্র তুলে দেন।
জানা গেছে, দায়িত্ব পালনে সুশাসন প্রতিষ্ঠা, সততা ও জনগণের কল্যাণে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগের কারণে জেলা প্রশাসন তাঁকে এই সম্মাননায় ভূষিত করে। তাঁর এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও সদরসহ ভুল্লী ও রুহিয়া এলাকার জনকল্যাণমূলক এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
মতামত