জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে মাদক সেবনের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মণ্ডল হেলাল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুল ইসলাম সরকার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মণ্ডল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পৌর বিএনপির নেতৃবৃন্দ জানান, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো অপকর্ম বরদাশত করা হবে না। দলের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত