বিশ্বকাপের শুরু থেকেই শহর থেকে গ্রাম পর্যন্ত মোড়ে মোড়ে উড়ছে প্রিয় দলের পতাকা। নকআউট পর্ব শুরু হওয়ায় এই উত্তেজনা এখন আরও বেড়েছে। তর্কের ময়দানে পরিসংখ্যান আর যুক্তির লড়াইয়ে কেউ কাউকে একচুলও ছাড় দিতে নারাজ।
তর্কের শুরুতেই অবধারিতভাবে ঘুরেফিরে আসে একটি প্রশ্ন ভাই, তোমাদের ট্রফি কয়টা। বারহাট্টার সাবেক ফুটবলার ও রেফারি স্বপন রায় বলেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের মতো দলগুলোও এবার টপ ফেভারিট। তবে বাঙালি সমর্থকদের বিশ্বকাপ প্রেমের পুরোটা জুড়েই থাকে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির ভার্চুয়াল ও বাস্তব যুদ্ধ।
ব্রাজিল সমর্থকদের হেক্সা মিশন ব্রাজিল ভক্ত নারায়ণ, তাফসির আহমেদ ও গোপালপুরের ইমন রায় জানান, তাদের দল দারুণ ছন্দে আছে। এবারের বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ ট্রফি বা হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন তারা।
আর্জেন্টিনা সমর্থকদের আত্মবিশ্বাস অন্যদিকে, আর্জেন্টিনা সমর্থক তুহিন সরকার ও রাহাত মোল্লারা বর্তমান চ্যাম্পিয়নদের সাম্প্রতিক দাপট নিয়ে দারুণ আশাবাদী। তাদের মতে, মেসির জাদুতে প্রিয় দল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে।
নান্দনিক ফুটবলের জয়গান বারহাট্টা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক জীবনকৃষ্ণ বলেন, আমি নান্দনিক ফুটবলের ভক্ত। মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে বা ভিনি জুনিয়রদের খেলা আমাকে মুগ্ধ করে। যারা ভালো খেলবে, তাদেরই সমর্থন জানাব।
বিশ্বকাপের ফাইনাল যত ঘনিয়ে আসছে, নেত্রকোনাসহ সারা দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ ততই বাড়ছে। শেষ হাসি কোন দলের ভক্তরা হাসবেতা দেখতেই এখন অধীর অপেক্ষায় পুরো দেশ।
মতামত