রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ট্রাফিক মারুফ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মারুফ আহমেদ বলেন, পরিবেশ রক্ষা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলার কোনো বিকল্প নেই। অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকা, অতিরিক্ত শব্দ সৃষ্টি করে এমন যন্ত্রাংশ পরিহার করা এবং মোটরসাইকেলের সাইলেন্সারসহ সব যন্ত্রাংশ মানসম্মত রাখা সবার দায়িত্ব। তিনি ওয়ার্কশপ মালিকদের পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে গ্রাহকদেরও সচেতন করার আহ্বান জানান।
সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ সংরক্ষণ এবং শব্দদূষণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নিরাপদ, পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রংপুর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত