স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল তাকরিম। একপর্যায়ে সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায় সে। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও এর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত হন স্বজনরা।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশীদের মধ্যেও বিরাজ করছে গভীর শোক। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মতামত