শুক্রবার বিকেলে উপজেলার মন্থেরডাঙ্গা এলাকার আউলিয়াখানা সেতুর ওপর আউলিয়াখানা খাল খনন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, সমাজকর্মী ডা. আনোয়ার হোসেন, বাবুল হোসেন, ওমর ফারুক সাবু এবং আনোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য জমে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং কৃষকরা প্রতিবছর বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে কৃষি উৎপাদন কমে যাওয়ায় রাষ্ট্রও রাজস্ব ও উৎপাদনের দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে দ্রুত আউলিয়াখানা খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত জমির মালিক, কৃষক, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মতামত