অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে পরিবেশ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপি, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির ও আশরাফুল আলম নান্নুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক হাজার ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মতামত