সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: ৬ কিমি পথে চরম ভোগান্তি

প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: ৬ কিমি পথে চরম ভোগান্তি

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি মালবাহী লরি বিকল হওয়ায় প্রায় ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে এই যানজট শুরু হয়।

মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুরের এশিয়ান হাইওয়ে অংশে একটি বড় মালবাহী লরি বিকল হয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। যানজটে আটকে পড়া যাত্রীরা দীর্ঘক্ষণ একই স্থানে থাকার অভিযোগ করেছেন।

গুলিস্তান থেকে আসা এক যাত্রী জানান, কাঁচপুর আসতেই তাঁর আড়াই ঘণ্টা সময় লেগেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিকল লরিটি সরানোর জন্য দীর্ঘক্ষণ ধরে রেকার দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। বর্তমানে কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত যানজট রয়েছে।